স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, অনেকে টালবাহানা শুরু করেছেন, বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) এমন একটি নির্বাচন দেন, যে নির্বাচন দেখে হাসিনাও যেন…

