ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন। নাটকটিতে অভিনয় করেছেন- শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম…

Read More

ভক্তদের অপেক্ষার অবসান: সোনিয়া নুসরাতের নতুন গান ‘তোমাকে চাই’ প্রকাশিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: দীর্ঘ চার বছরের বিরতির পর ফিরে এসেছেন তরুণ কণ্ঠশিল্পী ও মডেল সোনিয়া নুসরাত। ১৫ জানুয়ারি তার নতুন গান ‘তোমাকে চাই’ প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শক ও শ্রোতাদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সোনিয়া নিজেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তার পাশে মডেল হিসেবে অভিনয় করেছে কানাডার জনপ্রিয় মডেল রনি।…

Read More

ফ্রি চিকিৎসা পেল ৫০০ মানুষ, সেবা ওমেন ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

নিউজ ডেস্ক | সম্পাদনা: সাইমুর রহমান: মোহাম্মদপুর টাউন হল মাঠে ১১ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প–২০২৬”। লায়ন্স ক্লাব অব ঢাকা খামারবাড়ি ও সেবা ওমেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এই ফ্রি…

Read More

সফলভাবে আইজেএফ ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান : সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক…

Read More

নারীর সাফল্যের অনন্য গল্প: রন্ধনশিল্পী নাজমা সরকার

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: রন্ধনশিল্প এখন আর কেবল রান্নাঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি আধুনিক ও সম্মানজনক পেশা। এই শিল্পে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রন্ধনশিল্পী নাজমা সরকার। শত বাধা পেরিয়ে এবং বয়সকে জয় করে তিনি আজ একজন সফল রন্ধন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বদেশ টিভি…

Read More

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রেস সচিব। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। কম…

Read More

জেল থেকে কীভাবে পালাল খুনি জেমি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেল থেকে পালিয়েছে। ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ছয় মাস পর সোমবার বিষয়টি জানানো হয়েছে। আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এ ঘটনার প্রতিবাদে মধ্যরাতে বুয়েট…

Read More

এবার নতুন পরিচয়ে ঢালিউডে বুবলীর আবির্ভাব

ঢাকাই সিনেমার এ মুহূর্তের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করছেন তিনি। এ নায়িকার অভিনয় ক্যারিয়ার প্রায় এক দশকের। শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসাবে আবির্ভাব। একসঙ্গে অভিনয়, এরপর প্রেম এবং বিশেষ, শেষে বিচ্ছেদের স্বাদও নিয়েছেন শাকিবের সঙ্গে। সেই সংসারে রয়েছে এক পুত্রসন্তান। এদিকে অভিনয়ের গণ্ডি…

Read More

এবার এস আলমকে দুদকে তলব

বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ও এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলমকেও তলব করা হয়েছে। তাদের আগামী ৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে।…

Read More

এফডিসির এমডিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানির অপসারণের দাবি উঠেছে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামের একটি সংগঠন তাকে অপসারণ করতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ…

Read More