জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক রয়েছেন। তবে কেউ যদি কোনো…

