দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দুবাই পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি।…

Read More

বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। এই ভূখণ্ডে হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় শহিদ শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন…

Read More

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল ছাত্র-জনতার

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় ‘কফিন মিছিল’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘মুজিববাদ…

Read More

জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানাল অন্তর্বর্তী সরকার

গত জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-শ্রমিক-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর স্বাধীনভাবে এই তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট…

Read More

ন্যায়বিচার নিশ্চিত করা গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা মাহফুজ আলম। পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেন মাহফুজ। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে ‘আইয়ামে জাহেলিয়াত (অন্ধকার যুগ)’ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ…

Read More

আবরার আমাদের সাহসের বাতিঘর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনে শাহাদতবরণ করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘সাহসের বাতিঘর’ হিসেবে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার আবরারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করা হয়। আবরারের ছবি যুক্ত করে ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘জন্মদিনের শুভেচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী…

Read More

আয়নাঘরে আমরা ১৭ কোটি মানুষ আটকা ছিলাম ১৬ বছর: ফারুকী

আয়নাঘর পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এ রকমই একেকটা আয়নাঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও।’ বুধবার উপদেষ্টা ও নির্মাতা ফারুকী গুমের শিকার বন্ধু সাজেদুল ইসলাম সুমনকে স্মরণ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট…

Read More

দুবাই আমিরের আমন্ত্রণে সম্মেলনে অংশ নিতে রওনা দিলেন প্রধান উপদেষ্টা

বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি রওনা হয়েছেন। এর আগে ১১-১৩ ফেব্রুয়ারি দুবাই‌য়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম…

Read More

এ সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এর অংশীদার আমাদেরও হতে হবে। সরকারের সমালোচনার কারণ হলো, তারা যাতে সফল হয়। এ সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুদু বলেন,…

Read More

আ.লীগের নিষিদ্ধ চেয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘#ব্যান আওয়ামী লীগ’ লিখে পোস্ট করেন হাসনাত। এর আগে পৌনে চারটায় তিনি আরেক পোস্টে লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, পালটা বিপ্লবে আমার ভাই শহিদ কাশেমের মৃত্যু হয়েছে। অনেক হয়েছে আর না। এখন আর কোনো পিছুটান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ…

Read More