admin

গিফট নিতে নয়, বই কিনতে এসেছি: জামায়াত আমির

বাংলা একাডেমিতে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি ইসলামী ছাত্র শিবির কর্তৃক আইসিএস পাবলিকেশনসহ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বই কেনেন। বৃহস্পতিবার বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বইমেলায় যান জামায়াত আমির। এসময় ড. ফারুক হোসেন সম্পাদিত ৩৬ জুলাই ছাত্র-জনতার বিজয় ফ্যাসিবাদের পতন বইটি কিনতে গেলে স্টল কর্তৃপক্ষ বাংলাদেশ…

Read More

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে…

Read More

প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আসলে দেশে একটা হতাশা কাজ করছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। সামনে মাহে রমজান। এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানে সাংঘাতিক শঙ্কা নিয়ে মানুষ আছে। বাজারে কী অবস্থা হবে, দ্রব্যমূল্য কী হবে। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। ভীষণ…

Read More

‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি’, ড. ইউনূসকে আল ওয়াইস

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার (প্রফেসর ইউনূস) উপস্থিতি সম্মেলনকে উৎসাহিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউজিএসের বিভিন্ন…

Read More

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা কলেজ শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচ জনকে ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই। এদের মধ্যে লালমনিরহাটের…

Read More

দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে দুই কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব…

Read More

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে’—এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল…

Read More

নাইকো দুর্নীতি মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৯ ফেব্রুয়ারি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের রায়ের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট হান্নান ভূইয়া এ তথ্য জানান। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল…

Read More

আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন-নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র-জনতার…

Read More

তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক…

Read More